শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র শেষ হয়নি : পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদের কাজে লাগিয়ে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তাদের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

গতকাল শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডুমুরিয়া ডিগ্রি কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো সন্তান তার পিতার সন্ধানে কবরখানাগুলোতে খোঁজ নিচ্ছে।