সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
আজ রবিবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এদিন (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাংগীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) পরিহারের অনুরোধ করেছে।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২১ নভেম্বর যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন সকাল ৭টা হতে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।