ব্যাংক এশিয়ার উদ্যোগে নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা

‘বিআইসি উত্তরণ’ এর সহযোগিতায় দেশের ৫৩ জন নারী উদ্যোক্তার জন্য ‘ওমেন এন্ট্রাপ্রেনিওরশীপ ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সেস টু ব্যাংকিং ফাইন্যান্স’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর লালমাটিয়ায় রাজধানীর লালমাটিয়া ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের এসইভিপি এবং এমএসএমই বিভাগের প্রধান মো. শামিনুর রহমান। বিআইসি, উত্তরণ-এর টিম লিডার মো. কামরুজ্জামান, বিআইবিএম এর সহযোগী অধ্যাপক ড. মোশাররফ হোসেন এবং ব্যাংক এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

দেশের প্রতিশ্রুতিশীল নারী উদ্যোক্তাদের বিকাশ ও ক্ষমতায়নের লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।