এসিআই মোটরসের সঙ্গে ইয়ামাহার ৮ বছরপূর্তি উদযাপন

এসিআই মোটরসের হাত ধরে ৮ বছরের যাত্রা পূর্ণ করল দেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা। ২০১৬ সালে জাপানের বিখ্যাত এই মোটরসাইকেল ব্র্যান্ড বাংলাদেশের এসিআই মোটরসের সাথে নতুনভাবে যাত্রা শুরু করে। শুরু থেকেই ইয়ামাহা ও এসিআই মোটরস গ্রাহকদের জন্য ইয়ামাহার আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিতের মাধ্যমে  জনপ্রিয়তা অর্জন করেছে। 

এছাড়াও মোটরসাইকেল চালকদের সড়ক সচেতনতা বৃদ্ধি ও আগ্রহী  চালকদের প্রশিক্ষণ কার্যক্রমে ইয়ামাহা ও এসিআই মোটরস সবসময় কাজ করে যাচ্ছে। 

৮ বছর পূর্তি উপলক্ষে গত ১৫ নভেম্বর বগুড়ার মমো ইন পার্ক এন্ড রিসোর্টে দিনব্যাপী একটি জঁমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ১৫০০ এর অধিক মোটরসাইকেল ব্যবহারকারী ও ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।  অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। ইয়ামাহা ও এসিআই মোটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও দেশব্যাপী ইয়ামাহার সকল শো-রুমে ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্য ও ইয়ামাহার কাস্টমারদের অংশগ্রহণে উদযাপন করা হয় ৮ম বর্ষপূর্তি উৎসব।