বেবিচক চেয়ারম্যানের সঙ্গে এনবিআর চেয়ারম্যানের সাক্ষাৎ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়ার সঙ্গে গসৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রবিবার বেবিচক সদর দপ্তরে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন এনবিআর, বেবিচক এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় মালামাল নিলাম ও বিনষ্টকরণ প্রক্রিয়া সহজীকরণ, পর্যাপ্ত জনবল সন্নিবেশ ও বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ, ২৪ ঘণ্টা সেবা প্রদান, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর হালনাগাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া তৃতীয় টার্মিনাল চালুর কার্যক্রম তরান্বিত করতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বিশদ আলোচনা হয়।

বৈঠকে দুই প্রতিষ্ঠান নিজেদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে, যাতে যাত্রীদের সেবার মান বৃদ্ধি করাসহ বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে।