নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলামসহ ৩ পুলিশ কর্মকর্তাকে ক্লোজড (দায়িত্ব থেকে সরানো) করা হয়েছে। গতকাল রবিবার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের পুলিশের ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করে। ক্লোজড হওয়া অপর দুই পুলিশ কর্মকর্তা হলেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) সেলিম।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘চাকরির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাদের ক্লোজড করা হয়েছে। এর পেছনে কোনো কারণ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পুলিশের পদায়ন, ক্লোজড, পদাবনতি হয়ে থাকে। তারা বর্তমানে ঢাকা রেঞ্জে যুক্ত রয়েছেন।’