ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

ঢাকায় সফররত যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। গতকাল রবিবার বিকেলে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও বৈঠকে অংশ নেন।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে শনিবার দুদিনের সফরে ঢাকায় আসেন ক্যাথরিন ওয়েস্ট।