সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: সাউথইস্ট ব্যাংক পিএলসি।
পদ: অ্যাসোসিয়েট রিলেশনশিপ অফিসার।
পদসংখ্যা: ১৬০ জন।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/ সম্মান ডিগ্রি। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ স্কেল ৫.০০ এর মধ্যে ন্যূনতম ২.০০ এবং স্নাতক স্তরে ৪.০০ স্কেলের মধ্যে সিজিপিএ ২.২৫ থাকতে হবে। কোনো শিক্ষাস্তরে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হলে আবেদন গ্রহণযোগ্য নয়
অতিরিক্ত যোগ্যতা: যোগাযোগে দক্ষতা, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় দক্ষতা এবং ব্যবসায়িক দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ মাস।
বেতন: ১৬,০০০-২১,০০০ টাকা (প্রতি মাসে)।
অন্যান্য সুযোগ-সুবিধা: পারফরমেন্স বোনাস, উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: দেশের যেকোন স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৪।
সূত্র: বিডিজবস।