'আসিফ নজরুলকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে'

সম্প্রতি জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

এক প্রশ্নের জবাবে তিনি প্রেস ব্রিফিংয়ে বলেন, "ঘটনাটি জেনেভায় তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিং এ তিনি একথা বলেন। ড. আসিফ নজরুল তার সাম্প্রতিক জেনেভা সফরের সময় কয়েকজন প্রবাসী বাংলাদেশী দ্বারা হয়রানির শিকার হন।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।