রাজধানীর নিউমার্কেট থানায় করা আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার সকালে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক জিয়াদুর রহমান জুম্মান এ আদেশ দেন আদালত।
বিচারকের সামনে কামরুল ইসলাম বলেন, ‘আমার জুনিয়র আইনজীবীরা আজ আমাকে নিয়ে যা বললেন, এই কথা বলার পর তিনি বলেন, এই দিন দিন না।’
এর আগে, গতকাল সোমবার রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।