ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে আপ লাইনে ঢাকা অভিমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল ৬০১ নং কন্টেইনার ট্রেন। বেলা ১১টা ১৫মিনিটে স্টেশনে এই ঘটনা ঘটে। ট্রেনটি বড়হরণ এলাকায় যাওয়ার পর পেছনের দিকের একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।