সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন সাফ চ্যাম্পিয়ন আঁখি

বিদেশি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু বাফুফে অনুমতি দেয়নি। অভিমানে চীনে পাড়ি জমান ২০২২ সাফ চ্যাম্পিয়ন দলের ডিফেন্ডার আঁখি খাতুন। চলতি বছর টানা দ্বিতীয়বার সাফ শিরোপা জিতেছে বাংলাদেশ। আঁখি খাতুন এখন জাতীয় দল থেকে অনেক দূরে। চীনে কাটছে তার প্রবাস জীবন।ছবি: আঁখি খাতুনের ফেসবুক

২০২২ সাফে আঁখি খাতুনের পারফরম্যান্স নজর কেড়েছিল সকলের। সম্প্রতি তিনি বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের কাছে জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু সাড়াই দেননি কিরণ।ছবি: আঁখি খাতুনের ফেসবুক

জাতীয় দলে বর্তমানে আঁখির স্থান নিয়েছেন সাফ চ্যাম্পিয়ন আফিদা খন্দকার। ইতোমধ্যেই তিনি সফলভাবে দলের রক্ষণ সামলে সকলের আস্থা অর্জন করেছেন।ছবি: আঁখি খাতুনের ফেসবুক

হুট করে জাতীয় দলের খেলা ছেড়ে দিলেও চীনে ফুটবলের সঙ্গেই আছেন আঁখি। সেখানকার ‘সকার পার্ক’ নামেন একটি ক্লাবে খেলেন বাংলাদেশের এই ডিফেন্ডার।ছবি: আঁখি খাতুনের ফেসবুক

বিদেশে চলে গেলেও দেশের জন্য মন কাঁদে আঁখির। জাতীয় দলের হয়ে আবার খেলতে চান। তবে বাফুফের থেকে এখনো কোনো সাড়া পাননি। যদিও সাবেক সতীর্থদের সঙ্গে তার যোগাযোগ আছে।ছবি: আঁখি খাতুনের ফেসবুক

২১ বছর বয়সি এই ডিফেন্ডার সোশ্যাল মিডিয়ায় বেশ সরব আছেন। নিয়মিতই প্রবাস জীবনের ছবি পোস্ট করছেন, জানাচ্ছেন নিজের আপডেট।ছবি: আঁখি খাতুনের ফেসবুক