কোটি টাকার কিয়া কার্নিভালের মালিক চাঙ্কি পাণ্ডে!

বলিউডের তারকাদের বিলাসবহুল গাড়ির প্রতি ভালোবাসা বরাবরই আলোচনায় এসেছে। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, হৃতিক রোশন এবং অন্যান্য শীর্ষ তারকারা তাদের চোখ ধাঁধানো গাড়ি সংগ্রহের জন্য পরিচিত। এই তালিকায় নতুন সংযোজন হলেন অভিনেতা চাঙ্কি পাণ্ডে, যিনি সম্প্রতি ৬৯ লাখ রুপি বা ৯৭ লাখ টাকার অর্থাৎ প্রায় কোটি টাকার কিয়া কার্নিভাল এমপিভি কিনে শিরোনামে এসেছেন।

চাঙ্কি পাণ্ডে, ১৯৮৭ সালে আগ হি আগ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন, তার দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকটি হিট ছবির অংশ হয়েছেন। যদিও তিনি সুপারস্টার হতে পারেননি, তার অভিনয় দক্ষতা এবং হাউসফুল ফ্র্যাঞ্চাইজির আখরি পাস্তার চরিত্রটি তাকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছে। বলিউডে সুবিধা না করতে পারলেও বাংলাদেশের  ছবিতে অভিনয় করে দারুণ আলোচনায় আসেন। 

মধ্য নভেম্বরের এক সকালে, চাঙ্কি পাণ্ডেকে মুম্বাইয়ের এক গাড়ির শোরুমে তার মেয়ে অনন্যা পাণ্ডের সঙ্গে দেখা যায়। সেখানে তিনি সাদা রঙের কিয়া কার্নিভাল এমপিভি কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এই গাড়িটি বিশেষভাবে "লিমোজিন" ভ্যারিয়েন্টে পাওয়া যায় এবং বিলাসবহুল সুবিধাসমূহের জন্য পরিচিত।

এই বিলাসবহুল গাড়ি ক্রয়ের মাধ্যমে চাঙ্কি প্রমাণ করেছেন যে, স্টারডমের বাইরেও ব্যক্তিগত জীবন ও শখ পূরণে সাফল্য অর্জন করা সম্ভব। বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পাণ্ডে একশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন। বয়স বাড়লেও অভিনেতা পুরনো শখ পূরণে উদ্যোগী। সম্প্রতি, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন চাঙ্কি। অভিনেতা জানিয়েছেন, প্রায় ৪৩ বছর পর তিনি আবার এই পরীক্ষায় বসেছিলেন। তার ফলাফলও প্রকাশ্যে।

গাড়িটির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ১২.৩ ইঞ্চির কার্ভড ডিসপ্লে, চার-স্পোক স্টিয়ারিং হুইল, ডুয়াল সানরুফ, তিনটি জোনে ক্লাইমেট কন্ট্রোল, ১১ ইঞ্চির হেড-আপ ডিসপ্লে, বোসের ১২-স্পিকারের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, ১২-ওয়ে পাওয়ারড ড্রাইভার সিট, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল রিয়ার সিট, এবং হিটেড ও ভেন্টিলেটেড সিট।