নাটোরের সিংড়ায় ডেঙ্গু নিধন কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সিংড়া পৌর এলাকার সুবর্ণ সরোবরে এ কর্মসূচির উদ্বোধন করেন সিংড়া পৌর প্রশাসক ও ইউএনও মাজহারুল ইসলাম।
মাজহারুল ইসলাম বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বেশি। প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। মশার উপদ্রব রোধ করার লক্ষ্যে পৌরসভার ১২টি ওয়ার্ডে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। এ ছাড়া পৌর এলাকার সকল নাগরিকদেরও সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ প্রমুখ।