বাংলাদেশের ক্রিকেটে আরেক তামিম

তামিম ইকবাল, তানজিদ হাসান তামিমের পর বাংলাদেশের ক্রিকেট আরেক তামিমকে পাওয়া গেলো। তিনি আজিজুল হাকিম তামিম। ২৯ নভেম্বর ডিসেম্বর থেকে আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের জন্য এই তামিমকে অধিনায়ক করে ১৪ জনের দল ঘোষণা করেছে বিসিবি। 

খুলনায় জন্ম নেযা আজিজুল হাকিম তামিম ব্যাটিং অলরাউন্ডার। অন্য দুই তামিমের মতো বাহাতে ব্যাট করেন। ডান হাতে অফি স্পিন করে থাকেন। অনুর্ধ্ব ১৯ পর্যায়ে ৪৭ ম্যাচ খেলে ১৩৩৮ রান করেছেন, নিয়েছেন ৫৭ উইকেট। 

গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ রয়েছে 'এ' গ্রুপে, প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে আজিজুল হাকিম তামিমরা। দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। আর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা।

প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল খেলবে সেমি ফাইনাল। ৬ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের দুটি সেমি ফাইনাল, আর ফাইনাল হবে ৮ ডিসেম্বর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।
অতিরিক্ত- কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।