সম্পর্কের কথা স্বীকার

রাশমিকা মান্দানার সঙ্গে সম্পর্কের খবরে দীর্ঘদিন ধরেই শিরোনামে উঠে আসছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক বিজয় দেবেরাকোন্ডার নাম। যদিও দুজনের কেউই এখন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন বিজয়। যেখানে সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু না বললেও স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এখন প্রেমের সম্পর্কে রয়েছেন। অভিনেতা বলেন, ‘এখন আমি একা নই। আমার জীবনে বিশেষ কেউ আছে, তবে আমি তার নাম বলতে চাই না।’ এরপরই তার ভক্তরা খুশিতে আত্মহারা, কারণ তারা অনেক দিন ধরে রাশমিকার সঙ্গে বিজয়ের সম্পর্কের গুঞ্জন শুনে আসছেন।

প্রেমের বিষয়ে বিজয় বলেন, ‘নিঃশর্ত ভালোবাসা একটি রোমান্টিক অনুভূতি, কিন্তু আমার ক্ষেত্রে, ভালোবাসা কখনোই নিঃশর্ত নয়। ভালোবাসা আসে কিছু প্রত্যাশা নিয়ে।’