মগবাজারে রেললাইনে ঝুঁকিপূর্ণ নামাজ আদায়, যা বলছেন নেটিজেনরা

রাজধানীর কমলাপুর স্টেশন থেকে বিমানবন্দর স্টেশন হয়ে জয়দেবপুর জংশন- এই রেলপথ খুবই ব্যস্ত রেলপথ। বলা হয় এই রেলপথ না থাকলে ঢাকার যানজট অনেকাংশে কমে যেত। কেন না, এই রেলপথের দুই পাশে অজস্র রেলগেট রয়েছে। আর এই রেলগেটগুলো দিনে অসংখ্যবার বন্ধ ও খুলতে হয়। ফলে দুইপাশে যানবাহন আটকে থাকে।

এমনই একটি ব্যস্ত রেলপথ মগবাজার ওয়্যারলেস রেলগেট। এই রেলগেটের দুইপাশ দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন, রিকশা চলাচল করে। ট্রেন যাতায়াতের কারণে অজস্রবার এই রেলগেট বন্ধ করতে হয়। 

আজ শুক্রবার এই রেলগেটের সীমানা অতিক্রম করতে জুম্মার নামাজ আদায় করতে দেখা গেল বেশকিছু মুসল্লীকে। যেটাকে খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করছেন নেটিজেনরা।  রেল আপডেট নামের একটি ফেসবুক পেইজে এই ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নামাজ আদায় করতে গিয়ে প্রায় রয়েলও লাইনের ওপর উঠে এসেছেন।

বিষয়টিকে অসচেতন হিসেবে উল্লেখ করে ফেসবুক পেইজে সতর্কতা জানিয়ে লেখা হয়েছে, অসচেতনতামূলক,  রাজধানীর ওয়ারলেস, মগবাজারে এভাবেই রিস্ক নিয়ে রেললাইন ঘেঁষে নামাজ আদায় করছে মুসুল্লিরা। 

অনেক মুসল্লীই এভাবে নামাজ আদায়ের দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করছেন। একজন বলছেন, রেললাইনের ওপরে নামাজ আদায় করছেন, যেখানে মুহূর্তে ট্রেন চলে এলে বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। আরেক নেটিজেন বলছেন, যে কোন সময় ট্রেন চলে আসতে পারে। 

যে ফেসবুক পেইজটি এই পস্ট শেয়ার করেছে তারা নিয়মিত ট্রেনের হালনাগাদ সরবরাহ করে থাকে।