ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১ কোটি ১৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ নভেম্বার) রাতে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী ভারতীয় সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তি জানানো হয়, শুক্রবার ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) দায়িত্বপূর্ণ ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত রাজেষপুর, দেবপুর, ছাগলনাইয়া, চম্পকনগর ও মধুগ্রাম বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা, শাড়ি, শাল, থ্রি-পিস, চশমা এবং ভারতীয় ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ১৮ লাখ টাকা। জব্দ করা মালামাল কাস্টমস এবং গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।