প্রকাশিত হলো মাহমুদুল ইসলামের নতুন বই বীমা প্রশিক্ষণ গাইড

দেশের স্বনামধন্য বীমা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলামের নতুন বই ‘বীমা প্রশিক্ষণ গাইড’ প্রকাশিত হয়েছে। এটি লেখকের ১১ম বই।

বইটি প্রসঙ্গে লেখক বলেন, এটি বাংলাদেশে একটি অনন্য উদ্যোগ, যা বীমা প্রশিক্ষণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর মডিউল ভিত্তিক প্রথম বই। বীমা কর্মীদের প্রাথমিকভাবে প্রশিক্ষণে যা শেখানো হয় তার লিখিত রূপ দেওয়া হয়েছে 'বীমা প্রশিক্ষণ গাইড' বইটিতে, এটি বীমা কর্মী/কর্মকর্তাদের পেশাগত জ্ঞান অর্জনে সহায়ক হবে।

বইটি পূর্ণাঙ্গ নির্দেশিকা যা নতুন বীমা কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে, সিনিয়র কর্মকর্তাদের জন্যও একটি মূল্যবান প্রশিক্ষণ সরঞ্জাম হিসেবে কাজ করবে।