৩১ দফায় জনমত গড়তে ধামরাইয়ে সমাবেশ

রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গড়তে ধামরাইয়ের নান্নার ইউনিয়নে সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। শুক্রবার বিকালে নান্নার মাদ্রাসা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এই সমাবেশ হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার হবে, এর ভিত্তিতে আগামীতে দেশ পরিচালিত হবে।

তিনি বলেন, এখন দেশে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠছে তা আরো কয়েক বছর আগে তারেক রহমান ঘোষণা করেছিলেন।

ব্যবসায়ী সাইফুল ইসলাম সুরুজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা খলিলুর রহমান, এম এ জলিল, খন্দকার আইয়ুব, আসিফুর রহমান খান মিলন, সাবিনা ইয়াসমিন, হারুন অর রশিদ, আবদুল হালিম, মামুন হোসেন, আবদুল মজিদ, খন্দকার আবু তাহের মুকুট, আনসার আলী, শহীদুর রহমান, হাবিবুর রহমান শামীম, শাহজাহান মোল্লা, আবদুল মালেক, কোহিনূর মিয়া, হাসান আলী প্রমুখ।