উইন্ডিজ ২৫০/৫; দুজনকে সেঞ্চুরি বঞ্চিত করলেন মিরাজ-তাইজুল

অ্যান্টিগা টেস্টের প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেট নিয়েছে বাংলাদেশ। বিপরীতে ৮৪ ওভারে ২৫০ রান তুলেছে স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুজনের সেঞ্চুরি আটকে দিয়েছেন। 

তাসকিন আহমেদের জোড়া আঘাতে ব্যাটিংয়ে আমন্ত্রিত উইন্ডিজ লান্চ পর্যন্ত তুলতে পেরেছিল ৫০ রান। বিরতির পর রানআউটে কাভেম হজকে বিদায় করেন তাইজুল-লিটন দাস। কিন্তু মিকাইল লুইয়ের সংগে জুটি বধে অ্যাথানেজ স্বাগতিকদের এগিয়ে নিয়ে যান। ১৩০ রানের জুটি গড়েন তারা। কিনতু মাত্র ২৩ বলের মধ্যে দুজনকেই আউট করে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছেন সারাদিন ৩৮ ওভার বল করা মিরাজ তাইজুল। ৫০তম টেস্ট খেলতে নামা মিরাজের বলে বেরিয়ে এসে মারতে গিয়ে স্লিপে ক্যাচ দেন লুই। ২১৮ বলের ইনিংসে ৯টি চার আর একটি ছক্কা হাকিয়েছেন তিনি।

কিছুক্ষন পর অ্যাথানেজকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তাইজুল। ১৩০ বলে ১০ চার ও ১ ছক্কায় ৯০ রান করেছেন অ্যাথানেজ।

এরপর নতুন বল নিয়ে আর কোনো উইকের নিতে পারেনি বাংলাদেশ। আলোক স্বল্পতায় ৬ ওভার আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। 

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৮৪ ওভারে ৫ উইকেটে ২৫০ (লুইস ৯৭, অ্যাথানেজ ৯০, হজ ২৫, জশুয়া সিলভা ১৪*, গ্রিভস ১১, ব্র্যাতওয়েট ৪, কার্টি ০; তাসকিন ২/৪৬, মিরাজ ১/৪৭, তাইজুল ১/৬৭, শরীফুল ০/২৭ ও হাসান ০/৫৪)।