অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজস¤পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তী সরকার মিথ্যা আশ্বাস দিতে চায় না। আমরা সরকারের দায়িত্ব পালন করছি। আমরা কিন্তু ভোটেও দাঁড়াব না। বর্তমানে নতুন করে বাসাবাড়িতে গ্যাসসংযোগ দেওয়া হবে না। বরং আমাদের কাছে দাবি আছে যেসব বাসাবাড়িতে ইতিমধ্যে গ্যাসসংযোগ দেওয়া আছে সেগুলো এখন বন্ধ করার। শিল্পকারখানাগুলোতেও গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারে একই কথা।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নীলফামারী পল্লীবিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে রংপুর-দিনাজপুর অঞ্চলের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা।
রেলের জমি উদ্ধারের বিষয়ে উপদেষ্টা ফাওজুল বলেন, সারা দেশে রেলের অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে অভিযান চলছে। খুব শিগগিরই সৈয়দপুর রেলওয়ের বেদখল হওয়া জমিও উদ্ধার করা হবে। সেই সঙ্গে রেলের জমি ব্যবহার করে কাজে লাগাতে হবে।
জ্বালানি ও খনিজস¤পদ উপদেষ্টা আরও বলেন, ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য বিশেষ আইন করে বিগত সরকার বিদ্যুৎ বিভাগে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। ইতিমধ্যে সেই আইন উপদেষ্টা পরিষদ পুরোপুরি বাতিল করেছে। যে সব প্রকল্প বাস্তবায়ন হয়েছে, আদালতের আদেশে তাদের মাফ করার কথা বলা হয়েছে।