গাজীপুর বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সমাবেশ প- করে দিয়েছে একদল যুবক। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে এ সমাবেশের আয়োজন করেছিল বাসদ গাজীপুর জেলা শাখা। বিকেল সাড়ে ৪টার দিকে একদল যুবক সমাবেশের জন্য স্থাপিত মঞ্চ, সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করে চলে যায়।
বাসদ গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমরডে অ্যাড. আব্দুল কাইয়ুম জানান, বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দফা দাবিতে গাজীপুর চান্দনা চৌরাস্তা মোড়ে সমাবেশের আয়োজন করা হয়েছিল। বিকেল সাড়ে ৪টার দিকে একদল যুবক হামলা চালিয়ে চেয়ার-টেবিল, মঞ্চ, সাউন্ড সিস্টেম ভাঙচুর করে সমাবেশ প- করে দেয়।
তিনি জানান, সমাবেশে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জুলফিকার আলীর আলোচক হিসেবে বক্তব্য রাখার কথা ছিল। তিনি এ সময় সভাস্থলে উপস্থিত ছিলেন।
হামলার জন্য বিএনপিকে দায়ী করে কমরেড অ্যাড. আব্দুল কাউয়ুম বলেন, হামলাকারীরা নিজেদের বিএনপির লোক পরিচয় দিয়ে বলেছেÑ বাসদ নাকি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী ছিল। সে জন্য বাসদ কোনো সমাবেশ করতে পারবে না।
এ ব্যাপারে বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। কে বা কারা কী কারণে এ হামলার ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হবে।