লালমনিরহাটে গয়েশ্বর

দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও সংকট কাটেনি

অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও এখনো সংকট কাটেনি।’

গতকাল শনিবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘যদি আমরা সেই পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি তাহলেই তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ তৈরি সম্ভব। বাংলাদেশি জাতীয়তাবাদ চেতনায় বিশ্বাসী সবাইকে সঙ্গে নিয়ে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে।’

তিনি আরও বলেন, বিগত দিনগুলোয় আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মীকে হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি। বিএনপি নেতাকর্মীরা জ¦লে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।