চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আরিফুল আমিন বলেন, দুর্ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে চেষ্টা করছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। লরিটি জব্দ করা হয়েছে। তবে চালককে ধরা সম্ভব হয়নি।