সংগঠনবিরোধী কোনো কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংগঠনবিরোধী কোনো কার্যকলাপ, সভ্যতা ও সুরুচির বাইরে কোনো কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিগত দিনে ফ্যাসিবাদী দুঃশাসন লুট-হরিলুটের

সংস্কৃতি তৈরি করেছিলেন হাসিনা।’

গতকাল রবিবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে হামলায় আহত আওয়ামী লীগকর্মী উজ্জ্বল কুমার মন্ডলের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘একজন ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে আঘাত করা বেআইনি কাজ। এটা সন্ত্রাসী কার্যকলাপ। বিএনপি সেই দল করে না। সারা বাংলাদেশে বিএনপির নামে, বিএনপির নামধারী ব্যক্তিরা এসব কাজ করছে। এসব কাজের জন্য ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। কারও কারও পদ থেকে শোকজ ও অব্যাহতি দেওয়া হয়েছে।’