তিন দিনের সফরে পর্তুগালে পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে যোগ দিতে তিন দিনের সফরে পর্তুগাল গেছেন। আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনি সেখানে থাকবেন।

গতকাল রবিবার লিসবনের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন বলে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকেসে তিন দিনব্যাপী ইউএনএওসি গ্লোবাল ফোরাম অনুষ্ঠিত হবে। ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি ফোরামে ‘ইউনাইটেড ইন পিচ : রিস্টোরিং ট্রাস্ট রিসহেপিং দ্য ফিউচার রিফ্লেক্টটিং অন টু ডিকেডস অব ডায়ালগ ফর হিউমিনিটি’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন। ফোরামের আলোচনায় সম্প্রীতিময় ভবিষ্যৎ গড়তে ঐকমত্যে আস্থা বৃদ্ধি করতে শান্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলোতে ফোকাস করা হবে।