এবারের আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিন আজ সোমবার। গতকাল প্রথম দিনের নিলামে দলগুলো খেলোয়াড় কিনেছে মোট ৭২ জনকে। আজ বাংলাদেশ সময় বিকেল চারটায় ফের শুরু হবে নিলাম।
প্রতিটি দল মোট ২৫ জন খেলোয়াড় নিতে পারবে দলে। এদের মধ্যে বিদেশি বা অভারতীয় খেলোয়াড় থাকতে পারবে সর্বোচ্চ আটজন।
রোববারের প্রথম দিনের নিলাম শেষে কোন দলের থলেতে কত জমা আছে, কোন দল আর কতজন খেলোয়াড় কিনতে পারবে দেখে নেওয়া যাক -
|
দল |
বাকি অর্থ রুপিতে |
খেলোয়াড় কেনা বাকি |
বিদেশি বাকি |
|
চেন্নাই |
১৫.৬০ |
১৩ |
৪ |
|
দিল্লি |
১৩.৮০ |
১২ |
৪ |
|
কলকাতা |
১০.০৫ |
১৩ |
৩ |
|
মুম্বাই |
২৬.১০ |
১৬ |
৭ |
|
গুজরাট |
১৭.৫০ |
১১ |
৫ |
|
লখনৌ |
১৪.৮৫ |
১৩ |
৪ |
|
পাঞ্জাব |
২২.৫০ |
১৩ |
৬ |
|
রাজস্থান |
১৭.৩৫ |
১৪ |
৪ |
|
হায়দরাবাদ |
৫.১৫ |
১২ |
৪ |
|
বেঙ্গালুরু |
৩০.৬৫ |
১৬ |
৫ |