হাড়ের ক্যানসার চিকিৎসা নিয়ে আলোচনা সভা

হাড়ের ক্যানসারের যথাযথ চিকিৎসা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোক হেলথকেয়ার লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি পঙ্গু হাসপাতাল ‘নিটোর’ আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. রফিকুল ইসলাম, প্রফেসর ডা. মো. হাসান মাসুদ, ডা. জি এম জাহাঙ্গীর হোসেন ও ডা. অকিল আহমেদ। স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. সিরাজুস সালেহীন, ডা. মো. তারিকুল ইসলাম, ডা. মন্জুরা রহমান, প্রফেসর ডা. ফরহাদ মাহমুদ, ডা. বিধান চন্দ্র সরকার ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোক হেলথকেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি