কুমিল্লার সদর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
গতকাল কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনে গোলাবাড়ী পোস্টের টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থান থেকে ১০০ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোনসহ ভারতীয় নাগরিক মেহেদী হাসান (১৮) কে আটক করে। আটককৃত মেহেদী হাসান ভারতের ত্রিপুরার সিপাহজালা জেলার এনসি নগর গ্রামের মো, স্বপন মিয়ার ছেলে। বিজ্ঞপ্তি