রংপুর রাইডার্স মাঠে নামার আগে জয় সাকিবের গায়ানার

গ্লোবাল সুপার লিগে শুরুটা দারুণ হলো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ছয় উইকেটে হারিয়েছে দলটি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ২০ রান খরচায় দুই উইকেট নেন গায়ানার বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব।

তানজিমের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে জ্বলে ওঠেন ডুয়াইন প্রিটোরিয়াস এবং হাসান খান। ২১ রান খরচায় চার উইকেট নেন প্রিটোরিয়াস। ৩১ রান খরচায় দুই উইকেট নেন হাসান খান। তাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় লাহোর।

লাহোরের ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তানজিম সাকিব পান উইকেটের দেখা। দারুণ এক ডেলিভারিতে মির্জা বেইগকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। এর পর শেষ ওভারের দ্বিতীয় বলেই রোস্টন চেজকে আউট করেন সাকিব।

শেই হোপের ৪৩ বলে অপরাজিত ৪৫ রানে ১৭.৫ ওভারেই ৫ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।

পাচ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সময় কাল ভোরে রংপুর রাইডার্স খেলতে নামবে হ্যাম্পশায়ারের বিপক্ষে।