প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনায় প্রবেশ করেছে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেছে প্রতিনিধি দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, প্রতিনিধি দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।