আগামী রবিবার প্রধান উপদেষ্টার কাছে বর্তমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্রের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি দেবপ্রিয় ভট্টাচার্য্য।
এছাড়া আগামী সোমবার সংবাদ সম্মেলন করে শ্বেতপত্রের ফল গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।
রাজধানীর ইআরএফ মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) আয়োজিত 'বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও উন্মুক্ত বাজেট জরিপ ২০২৩' ফলাফল প্রকাশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য্য এ কথা জানান।