সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৫২২তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম, পরিচালনা পর্ষদের সদস্য মেজর (অব.) ডা. মো. রেজাউল হক, মো. মোরশেদ আলম খন্দকার এবং মো. আনোয়ার হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মো. নাজমুস সায়াদাত, কোম্পানি সেক্রেটারি মো. নাজমুল আহসান এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।