অভিনেত্রীর মুখে গন্ধ, তবুও জোরপূর্বক চুমু খেতে হয়েছিল ইমরানকে! 

পর্দায় চুমুতে সেরা-কথাটি উঠলে সবার আগে যে নামটি আসে সেটি হলো ইমরান হাশমি। যিনি তার উষ্ণ আবেদনে মন জয় করেছেন দর্শকের। দীর্ঘ ক্যারিয়ারে পর্দায় অনেক অভিনেত্রীকেই চুমু খেতে দেখা গেছে ইমরানকে। তার মধ্যে কিছু স্মৃতি সুন্দর আর কিছু স্মৃতি নিঃসন্দেহে বড়ই কঠিন।

ইমরানের স্মৃতিতে থাকা সব থেকে ভাল চুমু পার্টনার ছিলেন মল্লিকা শেরওয়াত। এই জুটির 'ভিগে হোঁট তেরে…' গানটি আজও সকলের মনে ঝড় তোলে। তবে একবার চুমু খেতে গিয়ে এক কঠিন পরিস্থিতির শিকার হয়েছিলেন অভিনেতা। অভিনেত্রীর মুখে বিকট গন্ধ। কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশন সবটাই থরে থরে সাজানো, উপায়! অগত্যা সহ্য করেই সেদিন চুমু খেতে হয়েছিল ইমরানকে।

তবে সেই অভিনেত্রীর নাম তিনি প্রকাশ্যে আসতে দেননি। বার বার সেই নাম জানতে চাওয়ার সত্ত্বেও সংবাদ মাধ্যমের সামনে নাম স্পষ্ট করেননি ইমরান হাশমি। বুঝতেও দেননি তিনি কে! সবটাই আজও গোপন।

যদিও দিন বদলের সঙ্গে সঙ্গে বদলে গেছে ইমরান হাশমির ছবির ধরন। একের পর এক ভালো চিত্রনাট্যের খোঁজ রয়েছে জারি। সামনে মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমারের সঙ্গে তার আগামী ছবি 'সেলফি'।