অভিনয়ে এখন অনিয়মিত চিত্রনায়ক ওমর সানী। তবে রেস্টুরেন্ট ব্যবসায় বেশ সরব। ঢাকার বিভিন্ন স্থানে রয়েছে তার রেস্টুরেন্টের শাখা। নায়ক থেকে এখন তিনি পুরোদস্তুর ব্যবসায়ী। তবে ব্যবসায়ী হয়েও ভালো নেই নব্বই দশকের সাড়া জাগানো এই নায়ক। নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ওমর সানী জানিয়েছেন, তিনি ভালো নেই। দেশের সাম্প্রতিক অবস্থা আগে থেকে বুঝতে পারলে এই ব্যবসায় নামতে না তিনি। সম্প্রতি ঢাকার পাশর্^বর্তী আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা চালু করেছেন ওমর সানী। তিনি জানান, দেশে চলমান আন্দোলনের কারণে রেস্টুরেন্টের নতুন শাখাটি নিয়ে বিপাকে পড়েছেন। তিন মিনিটের এক ভিডিও বার্তায় ওমর সানী বলেন, দেশের এই পরিস্থিতি প্রতিনিয়ত সাফার করছি। কারণ, রেস্টুরেন্ট ব্যবসা করছি। দেশের এই ধরনের পরিস্থিতি হবে জানলে হয়তো ব্যবসা শুরু করতাম না। চারদিকে অশান্তি, ইপিজেড পুরাই অশান্ত। যেখানে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করলাম, সেখানে মারামারি-হানাহানি, পোশাকশিল্পে অস্থিরতা, পুলিশ-আর্মি সবকিছু মিলে বিনাশ অবস্থা।