নির্বাচন নিয়ে কোনও গড়িমসি মানব না: যুবদল নেতা মুরাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ওপর জনমত গড়তে ধামরাইয়ের সানোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন সমাবেশ করেছে। আজ শুক্রবার শোলধন দাখিলা মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদল সভপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, সরকারকে অতিদ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনও গরিমসি মানা হবে না। গণতন্ত্র ফেরাতে যদি আবার আন্দোলন করতে হয় তার জন্য ধামরাইয়ের জনগণ প্রস্তুত আছে।

ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্ব এবং আমজাদ হোসেন, খালেদ হোসেন লেবিন ও বেন ইয়ামিনের পরিচালনায় আরো বক্তব্য দেন স্থানীয় নেতা এম এ জলিল, আব্দুর রহমান বাবুল, খন্দকার আইয়ুব, আসিফুর রহমান খান মিলন, আব্দুল জলিল মাস্টার, বজলুর রহমান, নুরুল ইসলাম, সানোয়ার হোসেন, জালাল উদ্দিন, শ্যামল দাস, আবু তাহের মুকুট, আনসার আলী প্রমুখ।