মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেলেন স্বপন

মো. স্বপন মিয়া একজন তরুণ সংগঠক। শাহরিয়ার স্বপন নামে তার পরিচিতি গড়ে উঠেছে দেশের অন্যতম অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘বাইফা’র প্রতিষ্ঠাতা হিসেবে। বিগত এক দশক ধরে কাজের স্বাীকৃতিস্বরূপ দেশ-বিদেশের নানা সম্মাননাও পেয়েছেন। এবার আরেকটি সম্মানপ্রাপ্তি যোগ হলো তার ঝুলিতে।

‘মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার-২০২৪’ পেয়েছেন তিনি। তরুণ সমাজসেবক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও মানবাধিকার সংগঠক হিসেবে এই পুরস্কার পেয়েছেন স্বপন মিয়া। সম্প্রতি ভারতের কলকাতায় এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার পেয়ে স্বপন বলেন, ‘বিগত এক দশক ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছি। প্রতিটি ইভেন্টের মাধ্যমে সমাজের গুণী মানুষদের সম্মান প্রদানের চেষ্টা করি। দেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস থেকে শুরু করে নারীশক্তির জয়কে সেলিব্রেট করতে নারী দিবস সম্মাননাসহ নানা ধরনের আয়োজন করে আসছি।

এছাড়া সংস্কৃতির প্রতি ভালোবাসা ও সম্মান থেকে শিল্পীদের কাজের স্বীকৃতি দিতে আয়োজন করে থাকেন বলে জানান তিনি। আগামীতে দেশের বাইরেও এ ধরনের কাজের মাধ্যমে দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ইচ্ছে তার।