শিশুদের পছন্দের খাবার সবসময় খাওয়ালে ঘাটতি হতে পারে ভিটামিন ও খনিজের। তাই চেষ্টা করুন যেভাবেই হোক বাচ্চাদের শরীরে পুষ্টির ঘাটতি মিটিয়ে ফেলার। আর সেই কাজে সাফল্য পেতে রোজকার ডায়েটে রাখুন এই ফলগুলো।
কলা
ছোটদের জন্য সেরা ফলের তালিকায় প্রথমেই নাম আসে কলার। কারণ, এই ফলে রয়েছে কার্বোহাইড্রেটের ভা-ার। এ ছাড়া এতে রয়েছে ভিটামিন বি৬, ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়ামের মতো ভিটামিন ও খনিজ। এর পাশাপাশি এই ফলে ফাইবারও রয়েছে ভালো পরিমাণে। তাই রোজের ডায়েটে অবশ্যই কলা রাখুন উপকার পাবেন।
আপেল
আপেলে রয়েছে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। শুধু তাই নয়, এই ফল খেলে দেহে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও পৌঁছে যায়। যার ফলে দেহে প্রদাহ কমে। এড়িয়ে চলা যায় নানাবিধ জটিল রোগের ফাঁদ। তাই চেষ্টা করুন যেভাবেই হোক শিশুকে একটি করে আপেল খাওয়াতে। তাহলে অনেক রোগ থেকে দূরে রাখতে পারবেন।
পেয়ারা
দেশীয় ফল হিসেবে পেয়ারার কদর আছে। এ ছাড়া ভিটামিন সি-এর ভা-ার। আর এই ভিটামিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যার ফলে দূরে থাকে একাধিক সংক্রামক অসুখ। শুধু তাই নয়, এই ফলে আয়রন, পটাশিয়ামের মতো একাধিক জরুরি খনিজ রয়েছে। যে কারণে পেয়ারা খেলে শরীর ও স্বাস্থ্যের হাল ফেরানো যায়।
কমলা
শীতের সময় বাজারে ভরপুর থাকে কমলা। আর কমলায় রয়েছে ভিটামিন সি যা কি না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু তাই নয়, এতে মজুদ বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। তাই চেষ্টা করুন মিশুকে কমলা খাওয়াতে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি ঠা-া লাগার আশঙ্কাও কেটে যাবে।
বেরি
ব্লুবেরি, ক্র্যানবেরিসহ একাধিক বেরি জাতীয় ফল হলো স্বাস্থ্যগুণে সেরা। এগুলোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের ভা-ার। যে কারণে বেরি জাতীয় ফল খেলে এড়িয়ে চলা যায় একাধিক রোগ থেকে। সেই সঙ্গে এতে মজুদ ভিটামিন ও খনিজের গুণে মিটে যায় পুষ্টির ঘাটতি। তাই রোজের ডায়েটে অবশ্যই বেরি জাতীয় ফল রাখতে ভুলবেন না।