দৈনিক বাংলাদেশের আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার পত্রিকাটির পুরানা পল্টনের বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ফাতেমা আক্তার মুন্নি, উপদেষ্টা সম্পাদক শাহীন আরা ইয়াসমীনসহ সাংবাদিক সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত সুধীজনদের শুভেচ্ছা বক্তৃতা শেষে কেক কাটা হয়। বিজ্ঞপ্তি