ডুয়া লিপার কনসার্টে এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল দর্শকরা। ডুয়া লিপা তার নিজের গানের সঙ্গে মিলিয়ে গেয়েছেন শাহরুখ খানের ছবির গান ও লড়কি জো । আর সেই ভিডিও ভাইরাল হতেই আবেগে ভাসছেন শাহরুখ ভক্তরা। বাদ গেলেন না কিং খানের কন্যা সুহানাও।
৩০ নভেম্বর মুম্বাইতে ছিল জোম্যাটো ফিডিং ইন্ডিয়া কনসার্ট। সেখানেই এদিন ডুয়া লিপা তার লেভিটেটিং গানটির সঙ্গে শাহরুখ খানের বাদশা ছবিটি থেকে ও লড়কি জো গানটির ম্যাশাপ বাজান। সেই পারফরমেন্সের একাধিক ভিডিও এদিন ভাইরাল হয়েছে। শাহরুখ কন্যা সুহানা খান নিজেও এই ভিডিও শেয়ার করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তাকে হৃদয় ইমোজিসহ , নাচার ইমোজি পোস্ট করতে দেখা গেছে।
এর আগে ২০১৯ সালে ডুয়া লিপা যখন ভারতে আসেন তখন তিনি শাহরুখ খানের সঙ্গে দেখা করেন। কিং খানের সঙ্গে পোজ দিয়ে তিনি ছবিও তোলেন। শাহরুখ নিজে সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, 'আমি নতুন শর্তে বাঁচতে শিখলাম। আর সেটা ডুয়া লিপার থেকে ভালো কার থেকেই বা শিখতে পারতাম?