মামলা বাণিজ্য ও হয়রানি রোধে কমিউনিটি প্রটেকশন দেবে বিআরপি 

বিআরপি-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. সোহেল রানা মনে করেন, ‘জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানের শাহিদদের রক্তে অর্জিত এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কোনো অন্যায় এবং অবিচার করতে দেওয়া হবে না। বাংলাদেশ সংস্কারবাদী পার্টি জনগণের পাশে থাকবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে।’

বিআরপি-এর সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো নিয়ামত আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সালাম শিকদার, মো. নাজমুল আলম, সৈয়দ মো. মাসুদ রানা, লায়ন মো. জাহিদ হোসেন পলাশ, ড. নাজমুল করিম, মো. মোবারক হোসাইন (পারভেজ), মো. সাইদুজ্জামান, মো. মাহবুবুর রহমান