ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-০ গোলে হারিয়েছে এভারটনকে। দুটি করে গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড ও ইয়োশুয়া জির্কজি। লিগে এই মৌসুমে ১৩ ম্যাচে এটি পঞ্চম জয় ম্যানইউর।
ম্যাচের শুরুতে সমানতালে দুই পাশে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউ। ৩৪ মিনিটে রাশফোর্ডের শটে বল ঠেকাতে সঠিক দিকেই ঝাপ দেন এভারটন গোলকিপার। মাঝপথে আটকাতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ইংলিশ ডিফেন্ডার জ্যারার্ড ব্র্যাথওয়েট! লিগে টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন র্যাশফোর্ড।
৪১ মিনিটে জির্কজিকে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধ শুরুর ২০ সেকেন্ডেই তৃতীয় গোল পায় ম্যানইউ। আমাদ দিয়ালোর থ্রু বল থেকে গোল করেন র্যাশফোর্ড। ৬৪ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন জির্জকি।
কোচ আমোরিমের অধিনে গত বৃহস্পতিবার ইউরোপা লিগে গ্লিম্টকে ৩-২ গোলে হারায় ম্যানইউ। এবার জিতল লিগ ম্যাচও।
দিনের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। ব্লুজদের হয়ে গোল করেছেন নিকোলাস জ্যাকসন, এনজো ফার্নান্দেজ ও কোল পালমার।
১৩ ম্যাচে ২৫ পয়েন্ট চেলসির। ম্যানসিটি লিভারপুলের বিপক্ষে জয় না পেলে তৃতীয় স্থানে থাকবে ব্লুজরা।