বিমল মিত্র একজন ভারতীয় লেখক। তার জন্ম ১৮ মার্চ, ১৯১২, কলকাতা। তিনি বাংলা ও হিন্দি উভয় ভাষায় সাহিত্য রচনা করেছেন। কর্মজীবনে তিনি রেলে চাকরি করতেন। তার প্রথম উপন্যাস ‘চাই’। ‘সাহেব বিবি গোলাম’ উপন্যাস তার অন্যতম গ্রন্থ। রেলের চাকরি ছেড়ে পুরোপুরি সাহিত্য সৃষ্টিতে আত্মনিয়োগ করেন। তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘কড়ি দিয়ে কিনলাম’, ‘একক দশক শতক’, ‘চলো কলকাতা’, ‘পতি পরম গুরু’ ইত্যাদি। প্রায় পাঁচশোটি গল্প ও শতাধিক উপন্যাসের লেখক বিমল মিত্র তার ‘কড়ি দিয়ে কিনলাম’ গ্রন্থের জন্য ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। এছাড়াও বহু পুরস্কার ও সম্মান লাভ করেন। তার রচনা ভারতের বিভিন্ন চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার লাভ করেন। এছাড়াও বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেন। বিমল মিত্র ১৯৯১ সালের ২ ডিসেম্বর দক্ষিণ কললকাতার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।