জ্যামাইকা টেস্টের প্রথম দিনে বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছিল এক সেশন। দিন শেষে বাংলাদেশ তুলেছিল ২ উইকেটে ৬৯ রান। আজ দ্বিতীয় দিনে প্রথম সেশনেই চার উইকেট হারিয়ে ধুকছে বাংলাদেশ।
আজ রবিবার টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্ণভোজের বিরতিতে প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১২২ রান।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু আউট হন ব্যক্তিগত ২২ রানে। সাদমান ইসলাম ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন। তিনি আউট হন ব্যক্তিগত ৬৪ রানে। সাদমানের ১৩৭ বলের ইনিংসে আছে ৫ চার ও ১ ছক্কা।
লিটন দাস ও জাকের আলী দ্রুতই ফেরেন। দুজনেই করেন এক রান করে।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৮ ও তাইজুল ইসরঅম ৮ রান নিয়ে বিরতির পর খেলা শুরু করবেন। উইন্ডিজের সামার জোসেফ নিয়েছেন ৩টি উইকেট।