এক ঝলক

অভিনেত্রী সাফা কবিরের প্রেম, বিয়ে নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। কার সঙ্গে প্রেম করছেন কিংবা কবে বিয়ে করবেন এমন প্রশ্নে তিনি বলেন, মন থেকে বলতে চাই, আমি প্রেমে আছি, তবে কাজের। আমি সত্যিই আমার পেশাকে খুব ভালোবাসি। এই পেশার প্রেমে আমি ডুবে আছি।

হ্যারি পটার তারকা রুপার্ট গ্রিন্ট করের মামলায় হেরেছেন। আদালত তাকে ১৮ লাখ পাউন্ড (২৭ কোটি ৩০ লাখ টাকার বেশি) কর দেওয়ার নির্দেশ দিয়েছে। হ্যারি পটার সিরিজে তিনি রোনাল্ড বিলিয়াস উইজলির চরিত্রে অভিনয় করেন।

ডুয়া লিপার কনসার্টে এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শকরা। মুম্বাইতে জোম্যাটো ফিডিং ইন্ডিয়া কনসার্টে অংশ নিয়ে এদিন গায়িকা তার লেভিটেটিং গানটির সঙ্গে শাহরুখ খানের বাদশা ছবিটি থেকে ও লড়কি জো গানটির ম্যাশাপ বাজান। সেই পারফরম্যান্সের একাধিক ভিডিও এদিন ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও ভাইরাল হতেই আবেগে ভাসছেন শাহরুখ ভক্তরা। বাদ গেলেন না কিং খানের কন্যা সুহানাও।

অভিনয়ে নাকি কোনো আগ্রহই ছিল না প্রিয়াঙ্কা চোপড়ার। এক প্রকার অনিচ্ছা নিয়েই অভিনয় শুরু করেন তিনি। তামিল ছবি ‘থামিজ হান’-এ বিজয়ের বিপরীতে প্রথম অভিনয় প্রিয়াঙ্কার। কিন্তু মোটেই খুশি ছিলেন না অভিনেত্রী।