বরগুনার পাথরঘাটার উপজেলার সাবেক চেয়ারম্যান এনামুল হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টায় পাথরঘাটা বন বিভাগের অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাথরঘাটা থানা পুলিশ জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান নুর ইসলাম মনির ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এনামুল হোসাইন চরদুয়ানী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের মাসুম মিয়ার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বলেন, এনামুল হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও তিনি পাথরঘাটা উপজেলার বিভিন্ন জায়গায় দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সকালে কাকচিড়া আওয়ামী লীগের গোপন বৈঠকে যাওয়ার সময় তাকে বন বিভাগ অফিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের সোপর্দ করা হবে।