অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের অভিযোগে সাবেক স্ত্রী মাধবী আক্তার নীলা বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
আজ সোমবার দুপুরে মামলাটি রমনা থানায় নথিভুক্ত হয়েছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম।
তিনি বলেন, নির্যাতনের অভিযোগে রমনা থানায় একজন ভুক্তভোগী নারী মামলার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নারী নির্যাতন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। এই মামলায় একমাত্র আসামি মুয়াজ আরিফ। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।