কথা ছিল রাত ৮টা থেকে ১ টা পর্যন্ত নাইট ক্লাবে ঝড় তুলবেন সানি লিওন। সেই অপেক্ষাতেই বসে ছিলেন অনুরাগীরা। তবে ভক্তদের আশায় জল ঢাললেন হায়দরাবাদ পুলিশ! অনুষ্ঠানের আয়োজকদের স্পষ্ট জানিয়ে দিলেন, অনুষ্ঠান করা যাবে না!
গত শনিবার এমনটাই ঘটল জুবিলি হিলসের একটি নাইট ক্লাবে। তবে কী কারণে পুলিশের এমন সিদ্ধান্ত, তা স্পষ্ট নয়।
শনিবার সকাল সকালই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য হায়দরাবাদে পৌঁছেছিলেন সানি। নিজেকে তৈরিও করছিলেন। কিন্তু সন্ধ্যা হতেই হঠাৎ জানা গেল, শো বাতিল। তবে আয়োজকরা পুলিশের অনুমতি না পাওয়ার ঘটনাটা চেপেই গেলেন। উলটো নাইটক্লাবের বাইরে এক টিভির পর্দায় ফুটে উঠল, সানি লিওনের অসুস্থতার খবর। যেখানে লেখা হল, হঠাৎই সানির শরীর খারাপ। সেই কারণেই শো বাতিল। তবে বলিউড নাইট যেমন হওয়ার কথা ছিল, তা হচ্ছে।
সূত্রের খবর, সানির শো বাতিল হওয়ায় নাইট ক্লাবে যাতে কোনও অশান্তি না হয়, তার নজর রাখতে রাত ১ টা পর্যন্ত নাইট ক্লাবের বাইরেই হাজির ছিল প্রায় এক ডজন পুলিশ। তবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি সানি।
বহু বছর আগেই পর্ন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সানি লিওন। তবুও নীল ছবির ট্যাগ যেন তার শরীর থেকে সরছে না। মাঝে মধ্য়েই অতীত যেন তাড়া করছে অভিনেত্রীকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানির গলায় যেন মিশে গেল একরাশ অভিমান। তিনি স্পষ্ট জানালেন, তার মা এখনও তাকে ঘেন্না করেন!
সম্প্রতি মার্কিন এক সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানি। সেখানে তিনি বলেন, আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন পর্ন দুনিয়াতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওনি। তারপর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। বলা ভাল আমাকে একপ্রকার ঘেন্না করে।