বিকেএসপি ২-১ গোলে হারাল গাজীপুরকে

অনূর্ধ্ব-১৭ ফুটবলে বিকেএসপি ও গাজীপুর একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ সোমবার বিকালে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিকেএসপি ২-১ গোলে গাজীপুর একাদশকে হারায়। 

ম্যাচটি দেখতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম।

গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক হান্নান মিয়া হান্নুর আয়োজনে প্রীতি টুর্নামেন্টে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ মামুনুর রশীদ। 

পরে বিজয়ী দলের হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।